- মোঃ আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে কিশোরগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে শহীদি মসজিদ চত্বরে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য ও সাবেক কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী, কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন এবং জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানান। তারা দেশে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সমাবেশ শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার মোড়ে গিয়ে শেষ হয়।





















